ঢাকা থেকে উড্ডয়ন বাড়ল এমিরেটসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইন ঢাকা থেকে সম্প্রতি আরও দুটি সাপ্তাহিক ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম চালু করেছে।এর ফলে ঢাকায় পরিচালিত এমিরেটসের ফ্লাইট বা উড্ডয়নসংখ্যা দৈনিক তিনটিতে ও সপ্তাহে ২১টিতে উন্নীত হলো। বিমান সংস্থাটি বিজনেস ও ইকোনমি শ্রেণীর কেবিনসমৃদ্ধ এয়ারবাস এ৩৩০-২০০ উড়োজাহাজের মাধ্যমে নতুন উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে। এতে প্রায় ৫০০ জন অতিরিক্ত যাত্রী ও ২৮ টন কার্গো পরিবহনের সুবিধা বাড়বে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটের যাত্রীদের আনা-নেওয়ার জন্য সৌজন্যমূলক শীতাতপনিয়ন্ত্রিত বাসসেবা দেবে এমিরেটস।এমিরেটস ১৯৮৬ সালে দুটি সাপ্তাহিক ফ্লাইট নিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বর্তমানে ঢাকায় সপ্তাহে ১৯টি ফ্লাইট চলাচল করছে।এমিরেটস ঢাকা থেকে দুবাই হয়ে বিশ্বের ১৩০টির বেশি গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সংযোগ প্রদান করছে। বিজ্ঞপ্তি।