ঢাকা থেকে প্রতি সপ্তাহে আরও দুটি ফ্লাইট চালাবে এমিরেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস আগামী মার্চ মাসে ঢাকা থেকে দুবাই রুটে প্রতি সপ্তাহে আরও দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। বর্তমানে এমিরেটস ঢাকা থেকে ১৭টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে এমিরেটস এ সিদ্ধান্ত নিয়েছে।গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমিরেটসের বাংলাদেশের এরিয়া ম্যানেজার সতীশ শেঠি এসব তথ্য জানান। বাংলাদেশে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার ২৫ বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৯৮৬ সালের ২৭ অক্টোবর বোয়িং-৭৩৭ বিমানের সাহায্যে বাংলাদেশে সাপ্তাহিক দুটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রা শুরু করে। ঢাকা ছিল এমিরেটস নেটওয়ার্কে অষ্টম গন্তব্য।সতীশ শেঠি জানান, এমিরেটস বিশ্বাস করে, যেসব দেশে এয়ারলাইনস সেবা প্রদান করছে, সে দেশের জনগণের কাছে তাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তিনি বাংলাদেশে এমিরেটসের বিভিন্ন সিএসআর প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা দেন। এ ছাড়া এমিরেটস বাংলাদেশে বিভিন্ন ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছে বলে জানান তিনি।তিনি আরও জানান, এমিরেটস বর্তমানে ৬৭টি দেশের ১১৪টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস বহরে ১৬১টি সুপরিসর বিমান রয়েছে। বিমানগুলোর গড় বয়স ৭৯ মাস। আগামী ২০১২ সালে নতুন রিও ডি জেনিরো, বুয়েন্স এইরেস, ডাবলিন, লুসাকা, ডালাস ও সিয়েটল প্রভৃতি নতুন রুটে বিমান চালাবে।এ প্রশ্নের জবাবে সতীশ শেঠি জানান, ভবিষ্যতে এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের সিনেমার সংখ্যা বাড়ানো হবে।