ঢাকা-দিল্লি আকাশপথে ৩ ডিসেম্বর থেকে উড়বে এয়ার ইন্ডিয়ার বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরাসরি বিমান চালাবে ভারতীয় রাষ্ট্রীয় সংস্থা এয়ার ইন্ডিয়া। আগামী ৩ ডিসেম্বর এই পথে সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে। এয়ার ইন্ডিয়ার ঢাকা কার্যালয় থেকে মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এয়ার ইন্ডিয়া বলছে, ১৪০ আসনের অত্যাধুনিক এয়ারবাস ৩২০ ঢাকা-দিল্লি পথে যাত্রী পরিবহন করবে। আর আগামী বছরের জানুয়ারি থেকে এ পথে যাত্রী পরিবহন করবে এআই ০২৩২ বিমান, যার আসন সংখ্যা ১৬৮।ঢাকা থেকে বিমানটি দিল্লির উদ্দেশে ছেড়ে যাবে সকাল নয়টা ৪৫ মিনিটে আর দিল্লি পৌঁছাবে ১১টা ৪৫ মিনিটে। ঢাকামুখী এআই ০২৩১ বিমানটি দিল্লি ছাড়বে বিকেল পাঁচটা ৪৫ মিনিটে আর ঢাকায় পৌঁছাবে রাত আটটা ৪৫ মিনিটে।উদ্বোধনী ফ্লাইটের দিন ‘ইন্ডিয়া শো’ অনুষ্ঠিত হবে। দুই দেশের মধ্যকার বাণিজ্যিক, সামাজিক-সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে তা ভূমিকা রাখবে।