ঢাকা-দুবাই পথে এমিরেটসের ফ্লাইট বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-দুবাই পথে এমিরেটস এয়ারলাইনসের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বর্তমান ১৭টি থেকে শিগগিরই ২১টিতে উন্নীত করা হবে। অর্থাৎ বিমান সংস্থাটি এই পথে প্রতিদিন তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে।এমিরেটস এয়ারলাইনসের পশ্চিম এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক পরিচালন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাজিদ আল মুয়াল্লা সমপ্রতি দুবাইতে বাংলাদেশের সফররত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। দুবাইতে এমিরেটস গ্রুপের প্রধান কার্যালয়ে তিনি বাংলাদেশের সাংবাদিকদের সামনে তাঁর সংস্থার বিভিন্ন তথ্য ও পরিকল্পনা তুলে ধরেন। এমিরেটসের আমন্ত্রণে জনসংযোগ প্রতিষ্ঠান ট্রিউন বাংলাদেশের সাংবাদিকদের জন্য এই সফরের আয়োজন করে। এতে নেতৃত্ব দেন ট্রিউনের প্রধান নির্বাহী কাজী ওয়াহিদুল আলম।দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস ১৯৮৬ সালে ঢাকা-দুবাই পথে কার্যক্রম শুরু করে। তখন এই পথে সপ্তাহে মাত্র দুটি ফ্লাইট পরিচালনা করত সংস্থাটি। বাংলাদেশে এমিরেটসের ‘নেট ফেয়ার’ নীতি কার্যকর করার সিদ্ধান্ত প্রসঙ্গে মুয়াল্লা বলেন, অন্যান্য বিমান সংস্থাও একই কাজ করেছে। তবে এতে যাত্রীদের ওপর কোনো প্রভাব পড়বে না বলে তিনি উল্লেখ করেন। ঢাকা-দুবাই পথে এমিরেটসের যাত্রী বাড়লেও শাহজালাল বিমানবন্দরে তাদের কোনো ডেডিকেটেড লাউঞ্জ না থাকার কারণ জানতে চাইলে মাজিদ মুয়াল্লা জানান, ভবিষ্যতে তাঁদের এ ধরনের পরিকল্পনা আছে। মাজিদ আল মুয়াল্লা বাংলাদেশকে এমিরেটসের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে আখ্যায়িত করেন। এমিরেটসের ঢাকা-দুবাই পথের ফ্লাইটগুলোতে কলকাতার বাংলা সিনেমা থাকলেও বাংলাদেশের সিনেমা কেন দেখানো হচ্ছে না এমন প্রশ্ন করা হলে মাজিদ মুয়াল্লা খানিকটা হেসেই বলেন, হয়তো বাংলাদেশের সিনেমা তেমন জনপ্রিয় না। তবে এ সময় তাঁকে বাংলাদেশের সিনেমার মান ও আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে অবহিত করার পর এমিরেটস অন বোর্ড এন্টারটেইনমেন্ট সিস্টেমে ভবিষ্যতে বাংলাদেশের সিনেমা সংযুক্ত করার আশ্বাস দেন তিনি।বর্তমানে বিশ্বের ৭২টি দেশের ১২১টি গন্তব্যে চলাচল করছে এমিরেটসের উড়োজাহাজ। চলতি বছর নতুন আরও ১০টি গন্তব্যে চলাচল করবে এমিরেটসের বিমান। আটটি কার্গো উড়োজাহাজসহ বর্তমানে এমিরেটসের বহরে রয়েছে ১৬৯টি উড়োজাহাজ।