ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। নূরউদ্দিন আহমেদ জ্যেষ্ঠ সহসভাপতি ও মাহাবুবুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০১৬-১৮ সাল মেয়াদের জন্য সমিতির নতুন কার্যকরী পর্ষদের নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়। এতে শাহীন-নূরউদ্দিন-মাহাবুব পরিষদ ২৩টি পদের সব কটিতেই জয়লাভ করে। নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফ উদ্দিন আহমেদ ও গাজী মো. জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তি