ঢাকা-ফ্রাঙ্কফুর্ট পথে ফের ডানা মেলবে বিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত বছর পর বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ৩১ মার্চ থেকে আবার জার্মানির অন্যতম ব্যস্ত নগর ফ্রাঙ্কফুর্টের পথে ডানা মেলবে। এটি হচ্ছে বিমানের ১৯তম আন্তর্জাতিক গন্তব্য।
ঢাকা-ফ্রাঙ্কফুর্ট পথে সপ্তাহে দুই দিন বিমান চলাচল করবে। প্রতি শুক্রবার ও সোমবার পরিচালিত হবে এই উড্ডয়ন কার্যক্রম।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা-ফ্রাঙ্কফুর্ট পথের এই উড্ডয়নকে স্মরণীয় করে রাখতে গ্রাহকদের ৫০ শতাংশ মূল্যছাড় দেবে বিমান। যাঁরা ১৮ মার্চের মধ্যে টিকিটের বুকিং দেবেন, তাঁরা এ সুযোগ পাবেন।
বিমানের বহরে নতুন যোগ হওয়া বোয়িং ৭৭৭-৩০০ইআর-এর মাধ্যমে উদ্বোধনী ফ্লাইটে একদল অতিথি ফ্রাঙ্কফুর্টে যাবেন।
ফ্রাঙ্কফুর্ট পথে বাংলাদেশ বিমানের প্রথম উড্ডয়ন কার্যক্রম শুরু হয় ১৯৮৬ সালে, যা এয়ারক্রাফট সমস্যার কারণে ২০০৬ সালে স্থগিত করা হয়।