ঢাকা-বরিশাল পথে আবার উড়তে যাচ্ছে ইউনাইটেড এয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) ২৫ এপ্রিল থেকে আবার ঢাকা-বরিশাল পথে উড়বে। এবার সংস্থাটি প্রতি বৃহস্পতি ও রোববার এ পথে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে। বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা-বরিশাল-ঢাকা পথে একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা, আর দ্বিমুখী ভাড়া নেওয়া হবে ছয় হাজার টাকা (সব ধরনের কর ও সারচার্জসহ। যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে দৈনিক ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে এ বিমান সংস্থার।