ঢাকা-বরিশাল পথে ইউনাইটেড এয়ারের উড্ডয়ন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড এয়ারওয়েজ ২১ জুলাই থেকে সপ্তাহে দুদিন ঢাকা-বরিশাল-ঢাকা পথে নিয়মিত উড্ডয়ন পরিচালনা শুরু করতে যাচ্ছে।
ঢাকা-বরিশাল-ঢাকা পথে একমুখী যাত্রার সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে চার হাজার ২৫০ টাকা এবং ফিরতিসহ ভাড়া আট হাজার ৫০০ টাকা। এর মধ্যে সব ধরনের কর ও সারচার্জ অন্তর্ভুক্ত।
ইউনাইটেডের বিমান ঢাকা থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার বরিশালের উদ্দেশে সকাল আটটায় ছেড়ে যাবে এবং সকাল আটটা ৪০ মিনিটে বরিশাল পৌঁছাবে। বরিশাল থেকে সকাল নয়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং ঢাকায় পৌঁছাবে সকাল নয়টা ৪০ মিনিটে। বাংলাদেশের অন্যতম বৃহত্তর বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমান পরিবহন খাতে একমাত্র কোম্পানি।