ঢাকা বিমানবন্দরে সার্ভিস কাউন্টার চালু করেছে ইউরোপকার বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক রেন্ট-এ-কার প্রতিষ্ঠান ইউরোপকার বাংলাদেশ-এর একটি সার্ভিস কাউন্টার চালু করেছে।এর ফলে দেশের বাইরে থেকে আসা যাত্রীরা সহজেই ঢাকা বিমানবন্দর থেকে মানসম্পন্ন পরিবহন সেবা নিতে পারবেন।সিভিল এভিয়েশনের চেয়্যারম্যান মাহ্মুদ হুছাইন আনুষ্ঠানিকভাবে এই সার্ভিস কাউন্টারের উদ্বোধন করেন। এ সময় ইউরোপকার বাংলাদেশের চেয়্যারম্যান সৈয়দ খালিদ মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সালমান মাসুদ এবং প্রধান পরিচালন কর্মকর্তা সামছ্ এলমে মাসুদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউরোপকার বিশ্বের ১৭০টি দেশের পাঁচ হাজার ৬০০টি লোকেশনে রেন্ট-এ-কার ব্যবসায় পরিচালনা করে আসছে। এটি বাংলাদেশে ২০০৬ সালে যাত্রা শুরু করে।বাংলাদেশে ইউরোপকার-এর বহরে ২৫০টি গাড়ি রয়েছে। বিজ্ঞপ্তি।