ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমইকোন চালু থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাজীবীদের জন্য দুই বছর মেয়াদি মাস্টার অব ইকোনমিকস ফর প্রফেশনালস (এমইকোন) কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু রাখার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে সম্প্রতি এক নৈশভোজে গভর্নর সম্মানিত অতিথি ছিলেন। বক্তব্যে তিনি বলেন, এই মাস্টারস ডিগ্রিটি চালু রাখা দরকার। এ জন্য সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সঙ্গে বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালে একটি এমওইউ সই করে। এবার অন্য প্রতিষ্ঠানের জন্যও কর্মসূচিটি উন্মুক্ত করা হবে। বিজ্ঞপ্তি।