ঢাকা বিশ্ববিদ্যালয়-আইএফআইসি ব্যাংকের সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা আইএফআইসি ব্যাংকের ‘আমার অ্যাকাউন্ট’ থেকে জরুরি প্রয়োজন মেটাতে সহজে ঋণ, জমার বিপরীতে মুনাফা ও হোম লোনের সুবিধা পাবেন। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারের উপস্থিতিতে এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দিন ও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মঈন উদ্দিন। বিজ্ঞপ্তি