ঢাকা বিশ্ববিদ্যালয় ও এএফসি এগ্রো বায়োটেকের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিক ভিত্তিতে এনজাইম উৎপাদন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এএফসি এগ্রো বায়োটেকের মধ্যে একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন সহ-উপাচার্য সহিদ আকতার হোসেন ও এএফসি এগ্রো বায়োটেকের এ বি এম গোলাম মোস্তফা। এই চুক্তির মধ্য দিয়ে এএফসি এগ্রো বায়োটেক প্রথমবারের মতো বাংলাদেশে লেদার এনজাইম উৎপাদন করার সুযোগ পেল। বিজ্ঞপ্তি।