ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (ডিআইইউডিসি) জাতীয় বিতর্ক উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। কলেজ ও স্কুল পর্যায়ে যথাক্রমে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট যোসেফ কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছেন রিজভি হাসান, আতিক ও ওয়াসি আজমাইন চৌধুরী। আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে ১৩ ফেব্রুয়ারি আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ইউসুফ এম ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি, কলেজ পর্যায়ে ১৬টি ও স্কুল পর্যায়ে ২৪টি দল অংশ নেয়।