প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদকে পাঁচ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে। কলা অনুষদের শ্রেণিকক্ষ সংস্কার ও আধুনিকায়নে এই অনুদান দেওয়া হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। বিজ্ঞপ্তি