ঢাকা বিশ্ববিদ্যালয়কে গাড়ি দিল ক্রাউন সিমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড (ক্রাউন সিমেন্ট) সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে টয়োটা ব্রান্ডের একটি মাইক্রোবাস দিয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের হাতে গাড়ির চাবি তুলে দেন ক্রাউন সিমেন্টের নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহাউল হক চৌধুরী, ক্রাউন সিমেন্টের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. সাহিদুর রহমান, কোম্পানি সচিব মো. মজহারুল ইসলাম ও জেনারেল ম্যানেজার (প্রশাসন) শেখ মো. আবুল কালাম। বিজ্ঞপ্তি