ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিজিএস-স্কয়ার ফেলোশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস) এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসা-প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ যৌথভাবে শুরু করতে যাচ্ছে তিন বছরমেয়াদি ফেলোশিপ প্রোগ্রাম ‘সিজিএস-স্কয়ার ফেলোশিপ ২০১৫-২০১৭’। গত রোববার সিজিএসের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে স্কয়ার গ্রুপ ও সিজিএসের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় স্কয়ার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) আশিকুল হক চৌধুরী, সিজিএসের পরিচালক ইমতিয়াজ আহমেদ, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মোহাম্মদ তানজিমুদ্দিন খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।