ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিন্যান্স বিভাগের এক হাজার ১০০ জন প্রাক্তন ছাত্রছাত্রীর এক মিলনমেলা বসেছিল গত শুক্রবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ এবং ফিন্যান্স এলামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে বিভাগটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মাহ্বুব উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক বাকী খলিলী। বাণিজ্য অনুষদের ডিন জামাল উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত কৃষিসচিব এলামনাই আনোয়ার ফারুক অনুষ্ঠানটি পরিচালনা করেন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেনসহ ৩০ জন এলামনাইকে শিক্ষা, ব্যাংকিং, ফিন্যান্স, বাণিজ্য, প্রশাসন ক্ষেত্রে সাফল্যের জন্য বিশেষ সম্মাননা ও ক্রেষ্ট দেওয়া হয়। বিজ্ঞপ্তি।