ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দল আঞ্চলিক রানার্সআপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল এইচএসবিসি তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতা-২০১২-এর আঞ্চলিক চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে। গত সোমবার হংকংয়ে এই আঞ্চলিক চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।‘ফায়ারফ্লাইস’ নামের বাংলাদেশের এই দলটির সদস্যরা হলেন—মাকামে মাহমুদ, সৈয়দা রিজওয়ানা জাফরী, রাখসান্দা জিহান ও আয়েশা সুলতানা। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী।দলটি ‘হেলদিক্যাপস’ শীর্ষক প্রকল্পের জন্য পুরস্কার হিসেবে ৩০ হাজার হংকং ডলার পেয়েছে। তাদের ব্যবসায়িক পরিকল্পনাটি ছিল মূলত মাছের আঁশ ও পাখনা থেকে ওষুধি ক্যাপসুলের আবরণ তৈরি করা।এইচএসবিসি ২০০০ সাল থেকে তরুণ উদ্যোক্তা পুরস্কার দিয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাড়ে তিন হাজার শিক্ষার্থী তাঁদের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে অংশ নেন। বিজ্ঞপ্তি।