ঢাকা ব্যাংক ও এএম গ্রুপের সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পে-রোল সুবিধা বিষয়ে ঢাকা ব্যাংকের সঙ্গে এএম গ্রুপের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এএম গ্রুপের প্রধান কার্যালয়ে সম্প্রতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাবিব উল্লাহ ও ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক চুক্তিতে সই করেন। ঢাকা ব্যাংকের রিটেল ব্যাংকিংয়ের প্রধান মো. শাফকাত হোসেন, কার্ড ডিভিশনের প্রধান এম মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি