প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংক এবং নোমান গ্রুপের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসবিষয়ক একটি চুক্তি হয়েছে। ব্যাংকের করপোরেট অফিসে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম রফিকুল ইসলাম নোমান চুক্তিতে সই করেন। এ ছাড়া ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, ইন্টারন্যাশনাল ডিভিশন ও ক্যাশ ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান সৈয়দ ফয়সাল ওমর, নোমান গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহিদুল্লাহ চৌধুরী, কোম্পানি সচিব ইমরান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় ঢাকা ব্যাংকের অনলাইন পোর্টাল ‘ঢাকা ব্যাংক সি সলিউশন’-এর মাধ্যমে নোমান গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেওয়া হবে। বিজ্ঞপ্তি