ঢাকা ব্যাংক দুটি সেবা চালু করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংক ‘স্টুডেন্টস লেজার’ ও ‘অনারেবল সিনিয়রস’ নামে দুটি সঞ্চয়ী সেবা চালু করেছে। সেবা দুটিতে বিমা ও ফ্রি ভিসা ডেবিট কার্ড এবং ফি/চার্জ ফ্রি সুবিধা রয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ গতকাল বুধবার প্রধান কার্যালয়ে নতুন সেবা দুটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, উপব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোহাম্মদ খান, এমরানুল হক ও খান শাহাদত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে ব্যাংকের আরও দুটি সঞ্চয়ী সেবা ‘কোটিপতি ডিপোজিট প্ল্যান’ ও ‘লাখপতি ডিপোজিট স্কিম’ নতুনভাবে তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি।