ঢাকা ব্যাংক ২০০ কোটি টাকার সম্পূরক বন্ড চালু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংক চলতি মূলধন বাড়ানোর জন্য ২০০ কোটি টাকার সাত বছর মেয়াদি একটি নির্দিষ্ট হারের সম্পূরক বন্ড বাজারে ছেড়েছে। এবারই প্রথমবারের মতো ঢাকা ব্যাংক বন্ড চালু করল।এ ব্যাপারে ঢাকা ব্যাংককে কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানি, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন ক্ষেত্রের বিনিয়োগকারীরা এই বন্ডের গ্রাহক হয়েছে।এ উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থ্থিত ছিলেন ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল হাই সরকার। আরও উপস্থ্থিত ছিলেন ঢাকা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান রেশাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশীদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব। এ ছাড়া বন্ডটিতে বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকেরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।