ঢাকা ব্যাংকের এএমডি হলেন এমরানুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন এমরানুল হক। এর আগে তিনি এই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালের ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন এমরানুল হক। ১৯৯৮ সালে ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি ইবিএল ও জাম্বিয়ায় ক্রেডিট আফ্রিকা ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি