ঢাকা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংক লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার ঢাকায় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১০ সালের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার এবং পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রেশাদুর রহমান।এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দীন আহমেদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক আবদুল হাই সরকার, পরিচালক খন্দকার মনির উদ্দিন, রোকসানা জামান, ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারধারীরা উপস্থিত ছিলেন।ঢাকা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।