ঢাকা ব্যাংকের ডিএমডি হলেন এমরানুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট ব্যাংকিংয়ের প্রধান এমরানুল হক পদোন্নতি পেয়ে সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।এমরানুল হক ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি ঢাকা ব্যাংক যোগ দেন। তিনি এই ব্যাংকের ধানমন্ডি, বনানী, গুলশান ও লোকাল অফিস প্রভৃতি করপোরেট শাখাগুলোর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও জাম্বিয়ায় ক্রেডিট আফ্রিকা ব্যাংক লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। জনাব হক জার্মানিতে ইন্টারন্যাশনাল ব্যাংকিংয়ের ওপর কম্প্রিহেনসিভ প্রশিক্ষণসহ দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেন। এমরানুল হক আমেরিকান একাডেমি অব ফিন্যানশিয়াল ম্যানেজমেন্টের একজন সার্টিফায়েড করপোরেট ব্যাংকার ও ফেলো। বিজ্ঞপ্তি।