প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেশাদুর রহমান। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে নির্বাচিত করা হয়। রেশাদুর রহমান দেশে-বিদেশে বিভিন্ন কোম্পানির সঙ্গে জড়িত। তিনি বেশ কয়েকটি পেশাদারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। ব্যবসায়িক কাজে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি বাংলাদেশে পোল্যান্ডের অনারারি কনসাল। এদিকে পরিচালনা পর্ষদের একই সভায় ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন রোকসানা জামান। তিনি মানেহর ফিশারিজ অ্যান্ড ঢাকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। এর আগে ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্তও তিনি এ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।
বিজ্ঞপ্তি