ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি সাকির আমিন চৌধুরী পদোন্নতি পেয়েছেন। এ ব্যাংকে ১৬ বছরের কর্মজীবনে তিনি ঢাকা ও সিলেট অঞ্চলের বিভিন্ন শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেন। সাকির আমিন আমেরিকান একাডেমি অব ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সদস্য। ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি আরব বাংলাদেশ ব্যাংকে ১৪ বছর কর্মরত ছিলেন।
বিজ্ঞপ্তি