ঢাকা ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংকের চলতি ২০১০ সালের ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আলতাফ হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালকদের মধ্যে রেশাদুর রহমান, আবদুল ওয়াহেদ, আমিনুল ইসলাম, সুয়েজ ইসলাম; উপব্যবস্থাপনা পরিচালক তানভীর রহিম, কায়সার তমিজ আমীন ও নিয়াজ মোহাম্মদ খান উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ইউনিট প্রধানেরা যোগ দেন। বিজ্ঞপ্তি।