প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল হাই সরকার। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব। অন্যান্যের মধ্যে সাবেক চেয়ারম্যান রেশাদুর রহমান, আলতাফ হোসেন সরকার ও এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালক মির্জা ইয়াসির আব্বাস, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, খান শাহাদাত হোসেন ও কোম্পানি সচিব আরহাম মাসুদুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।