ঢাকা ব্যাংকের বিশেষ সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংকের ষষ্ঠ বিশেষ সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রেশাদুর রহমান। শেয়ার হোল্ডাররা সর্বসম্মতিক্রমে ৩০০ কোটি টাকার নন-কনভার্টিবল সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেন। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালক মো. আমিরউল্লাহ, খন্দকার মনির উদ্দিন, জসিম উদ্দিন, খন্দকার জামিল উদ্দিন, এম এন এইচ বুলু, মির্জা ইয়াসির আব্বাস, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সাবেক পরিচালক রাখী দাশ গুপ্ত এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।