ঢাকা ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংকের ২৮তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি সম্পন্ন হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ ও উপব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোহাম্মদ খান প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসাদ বেগম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাহউদ দীন আহমেদ, ফ্যাকাল্টি মেম্বার মো. আবদুল মোতালেব মিয়া ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা। বিজ্ঞপ্তি।