ঢাকা ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংক লিমিটেডের ২৩তম ব্যাচের ফাউন্ডেশন বা বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্প্রতি শেষ হয়েছে। এতে ব্যাংকের ২৩ জন নতুন কর্মকর্তা অংশ নেন।ব্যাংকের ঢাকার মতিঝিলের প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠানের। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসাদ বেগম ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান মুজিব এ সিদ্দিকী। বিজ্ঞপ্তি।