ঢাকা ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংকের শেয়ারের মূল্য ১০০ থেকে ১০ টাকা এবং প্রতি লটে শেয়ারের সংখ্যা ৫০টি থেকে ১০০টি করা হয়েছে। এ ছাড়া ব্যাংকের অনুমোদিত মূলধন ৬০০ কোটি থেকে বাড়িয়ে ১০০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। ঢাকায় আর্মি গলফ ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত বাংকের চতুর্থ অতিরিক্ত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান শাহীন।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালক আফরোজা আব্বাস, রাখী দাশগুপ্তা, মো. আমির উল্লাহ, তাহিদুল হোসেন চৌধুরী ও জসিম উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ। বিজ্ঞপ্তি।