ঢাকা ব্যাংকের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেডের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এই রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালক আলতাফ হোসেন সরকার, আফরোজা আব্বাস, রাখী দাশ গুপ্তা, আমিরউল্লাহ ও জসিম উদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক তানভীর রহিম, কায়সার তমিজ আমিন ও নিয়াজ মোহাম্মদ খান এবং কোম্পানি সচিব আরহাম মাসুদুল হক। বিজ্ঞপ্তি