ঢাকা ব্যাংকের ২০ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা ব্যাংক লিমিটেডের ২০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে গত রোববার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে ‘পারসোনাল সোশ্যাল রেসপন্সিবিলিটি (পিএসআর) অফিস’ ও ‘রিকনসিলার অফিস’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান, স্পনসর এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালক আলতাফ হোসেন সরকার, খন্দকার মনির উদ্দিন, মো. আমিরউল্লাহ, আবদুল্লাহ্ আল-আহসান, খন্দকার জামিল উদ্দিন, মির্জা ইয়াসির আব্বাসসহ অন্য কর্মকর্তা ও অতিথিরা। বিজ্ঞপ্তি