ঢাকা ব্যাংকের ৫ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংক লিমিটেডের পঞ্চম বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।সভায় ব্যাংকের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনসের সংশ্লিষ্ট আর্টিকেলগুলো সংশোধন করে শেয়ারের শ্রেণীকরণ প্রত্যাহারসহ সাপ্লিমেন্টারি ক্যাপিটাল বা মূলধন বৃদ্ধির লক্ষ্যে ২০০ কোটি টাকায় বার্ষিক ১১.৬৫ শতাংশ সুদে সাত বছরে সম্পূর্ণ পরিশোধযোগ্য প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল হাই সরকার, সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালক আফরোজা আব্বাস, রোকসানা জামান, আলতাফ হোসেন সরকার, মো. আমির উল্লাহ্, এম এন এইচ বুলু, রাখী দাশ গুপ্তা, তাহিদুল হোসেন চৌধুরী, জসিম উদ্দিন ও জি এম শামীম হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ উপস্থিত ছিলেন।এ ছাড়া সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তানভীর রহিম, কায়সার তমিজ আমীন ও নিয়াজ মোহাম্মদ খান এবং কোম্পানি সচিব আরহাম মাসুদুল হকসহ অন্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।