ঢাকা-মদিনা পথে জুন থেকে উড়বে ইউনাইটেড এয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মদিনা পথে আগামী জুন মাস থেকে সরাসরি উড়বে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের বিমান। এ ক্ষেত্রে মদিনা থেকে ঢাকামুখী যাত্রীরা জেদ্দা থেকেও ভ্রমণসুবিধা পাবেন।
ইউনাইটেড এয়ারের বিমান ঢাকা থেকে প্রতি শুক্র ও রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটা ৫০ মিনিটে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। শনি ও সোমবার মদিনা থেকে সেখানকার সময় রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এ পথে সব ধরনের কর ও সারচার্জসহ একমুখী ভাড়া ৩৩ হাজার ১১১ টাকা ও দ্বিমুখী ভাড়া ৫৬ হাজার ৫৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।