ঢাকা-মদিনায় চলছে ইউনাইটেড এয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মদিনা পথে সরাসরি উড়তে শুরু করেছে বেসরকারি ইউনাইটেড এয়ারওয়েজের বিমান। ঢাকা থেকে প্রতি বুধ, শুক্র ও রোববার সন্ধ্যা সোয়া ছয়টায় এবং মদিনা থেকে বৃহস্পতি, শনি ও সোমবার রাত পৌনে তিনটায় ঢাকার উদ্দেশে উড়ছে এই সংস্থার বিমান। ১৬৭ আসনের এমডি-৮৩ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। সব ধরনের করসহ একমুখী ভাড়া ২৭ হাজার ২৪৩ টাকা ও দ্বিমুখী ভাড়া ৭১ হাজার ৯১৮ টাকায় নির্ধারণ করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন শুক্রবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্থাটির নতুন উড্ডয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, সাংসদ মঈন উদ্দীন খান বাদল এবং ইউনাইটেড এয়ারের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী।
বিজ্ঞপ্তি