ঢাকা মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. ইয়াছিন আলী ও আলহাজ মো. বদরুজ্জামান যথাক্রমে ঢাকা মোটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সম্প্রতি ঢাকা মোটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মীর বাহাউদ্দিন ঊর্ধ্বতন সহসভাপতি, আবুল কালাম ও আবুল কাশেম সহ-সভাপতি নির্বাচিত হন।এ ছাড়া আসফার হোসেন উজ্জ্বল যুগ্ম সম্পাদক, মো. ফিরোজুর রহমান সহসাধারণ সম্পাদক, এ এস এম ফারুক কোষাধ্যক্ষ, আক্তারুজ্জামান সেন্টু সাংগঠনিক সম্পাদক, মো. আবু হানিফ দপ্তর ও প্রচার সম্পাদক, মো. মাহবুব উল্লাহ ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আবুল কালাম বাণিজ্যিক সম্পাদক নির্বাচিত হন।সমিতির নবনির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন মো. ইয়াকুব আলী, মো. মমিনুল ইসলাম, নিজামউদ্দীন হাকিম, আবুল কাশেম, মো. নূরুন্নবী, মো. বোরহান উদ্দিন, মো. ইউসুফ, আ. ওয়াহেদ ও নূরুল আলম খোকন। বিজ্ঞপ্তি।