ঢাকা রিজেন্সিতে প্রিমিয়ার ক্লাব চালু করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিজেন্সি হোটেল সম্প্রতি প্রিমিয়ার ক্লাব চালু করেছে। যাঁরা এই ক্লাবের সদস্য হবেন তাঁরা সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ নিয়মের বাইরে সপরিবারে কিংবা বন্ধুমহল অথবা অফিসের সহকর্মীদের সঙ্গে ঢাকা রিজেন্সির বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।প্রিমিয়ার ক্লাবের কার্ডধারীরা বাড়িতে বা ভ্রমণে যেখানেই থাকুন না কেন, তাঁদের রিজেন্সির সব অনুষ্ঠান ও বিশেষ ইভেন্টগুলোর খবরও জানিয়ে দেওয়া হবে। তা থেকে তাঁরা নিজেদের পছন্দমতো যেকোনোটি বেছে নিতে পারবেন।এ ব্যাপারে ঢাকা রিজেন্সি ইতিমধ্যে তার অর্জিত সুনাম অক্ষুণ্ন রাখতে গ্লোবাল মার্কেটিং স্ট্র্যাটেজির (জিএমএস) সঙ্গে যৌথ উদ্যোগে সম্প্রতি গ্রাহকদের জন্য প্রিমিয়ার ক্লাবের সদস্যপদ প্রদানের ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তি।