ঢাকা-শারজাহ পথে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-শারজাহ গন্তব্যে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটসংখ্যা বেড়েছে। বিমান সংস্থাটি গত রোববার এই পথে সপ্তাহে আরও তিনটি ফ্লাইট পরিচালনা শুরু করেছে।এ নিয়ে ঢাকা-শারজাহ পথে এয়ার অ্যারাবিয়ার সাপ্তাহিক ফ্লাইটসংখ্যা ১০টিতে উন্নীত হলো। শিগগিরই চট্টগ্রাম-শারজাহ পথেও ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ব্যাপারে তারা আশাবাদী।শারজাহভিত্তিক বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া ২০০৭ সালের ৭ জুন থেকে চট্টগ্রাম-শারজাহ গন্তব্যে ও ২০০৮ সালের ৮ জুন ঢাকা-শারজাহ পথে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি।