প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি বিমান কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইনস ২৮ অক্টোবর থেকে চালু করছে ঢাকা-সিলেট-ঢাকা ফ্লাইট। সম্প্রতি সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে এক মতবিনিময় সভায় কোম্পানিটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সভায় বক্তব্য দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লা আল মামুন, হেড অব সেলস শফিকুল ইসলাম ও নির্বাহী পরিচালক শাহজাহান সাজিদুর। অন্যদের মধ্যে বক্তব্য দেন পর্যটন ব্যবসায়ীদের সংগঠন আটাব সিলেটের সভাপতি আবদুল জব্বার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল আউয়াল বিশ্বাস, ব্যবসায়ী খন্দকার সিপার আহমদ, আতাউর রহমান প্রমুখ। এই রুটে একপথে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে তিন হাজার ২০০ টাকা। সপ্তাহে দু’দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে। আর সিলেট থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ িমনিটে।