প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএস বাংলা এয়ারলাইনস আগামী ২ অক্টোবর থেকে ঢাকা-সৈয়দপুর আকাশপথে উড়বে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শাহজাহান সাজেদুর প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে তাঁদের একটি বিমান প্রতি শনি, রোব, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল নয়টা ৫৫ মিনিটে ছেড়ে সৈয়দপুর আসবে ১০টা ৫৫ মিনিটে। আর সৈয়দপুর থেকে ১১টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে ১২টা ১৫ মিনিটে। আরেক পরিচালক তারিকুল আলম জানান, এই পথে সর্বনিম্ন একমুখী ভাড়া সাড়ে চার হাজার ও দ্বিমুখী ভাড়া ৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।