ঢাকা-সৈয়দপুর পথে এপ্রিল থেকে ফের পাখা মেলবে বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর-ঢাকা আকাশপথে আগামী এপ্রিল মাস থেকে আবারও উড়োজাহাজ চালানোর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে বিমান সূত্রে জানা গেছে।ঢাকা-বরিশাল আকাশপথে আবারও পাখা মেলবে বিমান। অব্যাহত লোকসানের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের গোড়ার দিকে ঢাকা-সৈয়দপুর পথে বিমানের সব ফ্লাইট বন্ধ করে দেয়। এতে বিমানযাত্রীরা চরমভাবে দুর্ভোগে পড়েন।ওই সময় একই কারণে ঢাকা-রাজশাহী ও ঢাকা-বরিশাল পথেও বিমান চালানো বন্ধ করা হয়েছিল। এ ছাড়া সৈয়দপুর-ঢাকা পথে বিমানের যাত্রীদের মধ্যে রয়েছেন বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের ২২টি নির্বাচনী আসনের সাংসদ, মন্ত্রী, রাজনীতিক, পর্যটক, শিল্পোদ্যোক্তা ও বিনিয়োগকারীরা। স্থানীয় সাংসদ কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের বরাত দিয়ে জানান, যেহেতু রংপুর বিভাগ হচ্ছে সেহেতু এই অঞ্চলের একমাত্র বিমানবন্দর সৈয়দপুরে আগামী এপ্রিল মাস থেকে বিমান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।