ঢাকা-সৈয়দপুর রুটে রাজশাহী হয়ে উড়ল বিমান
সৈয়দপুর-ঢাকা আকাশপথে গতকাল বৃহস্পতিবার থেকে আবার বিমান উড়তে শুরু করেছে। এবার এই পথে বিমান পরিবহনসেবা নিয়ে এসেছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ। তারা ৬৬ আসনের একটি বিমান পরিচালনা করছে। এটি রাজশাহী হয়ে চলাচল করবে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের সৈয়দপুর-ঢাকা পথে ইউনাইটেড এয়ারের বিমান উড্ডয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদ হোসেন, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নারায়ণ চন্দ্র বর্মা, সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শহীদুল আলম চৌধুরী, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান তাসবিরুল মাহমুদ চৌধুরী এবং সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহবুব উপস্থিত ছিলেন।আপাতত প্রতি বৃহস্পতিবার এই রুটে বিমানটি চলবে। তবে ঈদের আগে-পরের কয়েকদিন নিয়মিত বিমানটি চলবে বলে মন্ত্রী জানিয়েছেন।