প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিকসের তিনটি কোর্সে ভর্তি চলছে। কোর্স তিনটি হলো: পরিবেশ অর্থনীতিতে মাস্টার্স, উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। আগামী ৩ জানুয়ারি ২০১৫ পর্যন্ত ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বিস্তারিত জানা যাবে www.dscebd.org ওয়েবসাইটে। উল্লেখ্য, স্কুল থেকে এখন পর্যন্ত পরিবেশ অর্থনীতির একটি ব্যাচ কোর্স সম্পন্ন করে বেরিয়ে গেছে আরেকটি শেষ হওয়ার পথে। উন্নয়ন অর্থনীতির প্রথম ব্যাচ সম্পন্ন হওয়ার পথে। ডিপ্লোমা কোর্সে দুটি ব্যাচ সম্পন্ন হয়েছে। তৃতীয়টি শেষ হওয়ার পথে। বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে স্থাপিত ঢাকা স্কুল অব ইকোনমিকস ২০১০ সালে যাত্রা শুরু করে। রাজধানীর ৪/সি ইস্কাটন গার্ডেনে সমিতির ভবনে বর্তমানে স্কুলের কার্যক্রম চলছে।