ঢাকা স্টক এক্সচেঞ্জ ও টেক ওয়ান গ্লোবালের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শেয়ার মার্কেটের সঙ্গে সম্পর্কিত নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) ও আইটি সমাধান সেবা দেওয়া টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেডের মধ্যে মাইক্রোসফট এন্টারপ্রাইজ চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তির আওতায় ডিএসই সহজে মাইক্রোসফটের সফটওয়্যার লাইসেন্স কিনতে পারবে। চুক্তির লক্ষ্য ডিএসইকে আইটি সমাধান সেবার ক্ষেত্রে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে চলতে সহায়তা করা। এই চুক্তিটির অন্যতম উদ্যোক্তা টেক ওয়ান গ্লোবালের সিওও ওয়াসান্তা উইরাকোন। বিজ্ঞপ্তি।