ঢাকা স্টক এক্সচেঞ্জে দুই ঘণ্টায় ২৪৮ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার শুরুতে ইতিবাচক থাকলেও দুই ঘণ্টা শেষে নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক সামান্য কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৬১৫ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর সোয়া ১২টার পর সূচক নিম্নমুখী প্রবণতায় যায়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৭৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৯টির দাম বেড়েছে, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২৪৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হেইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, অ্যাপেক্স ফুটওয়্যার, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, বিএসসি প্রভৃতি।