ঢাকা স্টক এক্সচেঞ্জে শুরুতে সূচক কমছে
সপ্তাহের প্রথম দিন আজ রোববার শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৬১১ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৮টির দাম বেড়েছে, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৬৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, সাউথইস্ট ব্যাংক, বিএসসি, ন্যাশনাল টিউবস, জিকিউ বলপেন, অ্যাটলাস বাংলাদেশ, বিএসসিসিএল, কাশেম ড্রাইসেল প্রভৃতি।