ঢাকা স্টক এক্সচেঞ্জে শুরুতে সূচকের ওঠানামা
সূচকের ওঠানামা প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬০৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক ২৬ পয়েন্ট কমে যায়। এর পর সূচক ইতিবাচক ধারায় যায়, যা এখনও অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৮টির দাম বেড়েছে, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, বিএসসি, পদ্মা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এএমসিএল (প্রাণ), গ্রামীণ ফোন, ইউসিবিএল, কাশেম ড্রাইসেল প্রভৃতি।